সিলেট পাউবো ও বিমান অফিসের দুর্নীতির সংবাদে উদ্বেগ প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, গত ১৫ সেপ্টেম্বর-২০২৫ সিলেটের এক স্থানীয় পত্রিকায় পাউবোর পাঁচ’শ কোটি টাকার মেগা প্রকল্পে পিডির নেতৃত্বে দুর্নীতি এবং বিমানের সিলেট অফিসে খন্ডকালীন চিকিৎসক নিয়োগে অনিয়মের সংবাদে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) “বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন, জরুরি সহায়তা প্রকল্পে” লুটপাট ও দুর্নীতির সংবাদ প্রকাশ পেয়েছে।
এই দুর্নীতির সাথে খোদ প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী শফিকুল ইসলাম এই মেঘা প্রকল্পের দুর্নীতির নেতৃত্ব দেন। তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তা-ঠিকাদাররা হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। ঠিকাদাররাও পলাতক।
অপর দিকে বিমানের সিলেট অফিস পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেও লিখিত মৌখিক পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠেছে।
খবরে প্রকাশ, স্টেশন কমিটিকে ডিঙ্গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুর রব তার এক আত্মীয়কে এই পদে নিয়োগ দেয়ার ব্যবস্থা করেছেন। নিয়োগপ্রাপ্ত ডাক্তারও স্বীকার করেছেন তিনি কোন পরীক্ষায় অংশ গ্রহণ করেননি।
দুর্নীতি বিরোধী মানুষের জিজ্ঞাসা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের দুর্নীতি ও অনিয়মের ঘটনা জনগণ মর্মাহত।
নেতৃবৃন্দ এই দুটি সংবাদকে আমলে নিয়ে সিলেট জেলা দুর্নীতি দমন কমিশনকে সুষ্ঠু তদন্ত পূর্বক দুর্নীতি মামলা দায়ের করার জোর দাবী জানান। অন্যথায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করা হবে। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed