সুনামগঞ্জে গ্যাসের চুলায় কাপড় শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় গ্যাসের চুলার ওপর কাপড় শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে একটি বাসার সম্পূর্ণ মালামাল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বড়পাড়ার সিলেট মঞ্জিল নামের একটি বাড়িতে আগুন লাগে। বাড়ির মালিক মৃত তজমুল আলীর ছেলে বাবুল আহমদ (৫৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাসের চুলার ওপর শিশুদের ভেজা কাপড় শুকানোর জন্য রাখা হয়েছিল। কাপড়ে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং পাটের চাটাই দিয়ে তৈরি সিলিংয়ে পৌঁছে যায়। এরপর পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ঘরের মালিক বাবুল আহমদ জানান, আগুনে দুটি ওয়াশিং মেশিন, দুটি ফ্রিজ, দুটি ডিপ ফ্রিজ, একটি ডাইনিং টেবিল, ছয়টি চেয়ার, রান্নার সব সরঞ্জাম এবং সব কাপড়চোপড় পুড়ে গেছে। প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed