ছাতকে পিকআপের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পিকআপের ধাক্কায় মৃত্যু হয়েছে আবু সুফিয়ান (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় আনিছা রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের কছির আহমদের ছেলে ও জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র।
জানা যায়, জাউয়াবাজারের আনিছা রাইস মিলের সামনে দাড়িয়ে ছিল ওই মাদ্রাসা ছাত্র আবু সুফিয়ান। এসময় একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া পার্কিং করা ডিআই পিকআপ ব্রেকগিয়ারে পিছনের দিকে গেলে সুফিয়ানকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হজরত আলী বলেন, ‘পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।’
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed