সিলেটে দুই ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আলমপুরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ‘হলি ফ্যামিলি শপকে’ ৮ হাজার টাকা এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ‘শাইনিং কসমেটিকসকে’ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, সিলেট নগরীর আলমপুরে প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ‘হলি ফ্যামিলি শপকে’ ৮ হাজার টাকা এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ‘শাইনিং কসমেটিকসকে’ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের অভিযোগ পেলে আমরা নিয়মিতই অভিযান পরিচালনা করি। আজকের অভিযানেও তাদের সতর্ক করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই রকমের অভিযান অব্যাহত রয়েছে।’
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed