সিলেটে ‘নানীর বাড়ি’ থেকে ১০ জুয়াড়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ইলেকট্টিক সাপ্লাই এলাকার কলবাখানীর ‘নানীর বাড়ি’ নামক স্থান থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে কলবাখানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ি পুলিশ নগরীর ইলেকট্টিক সাপ্লাই এলাকার কলবাখানীর নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পেছনে নানীর বাড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ৪নং রোডের সমছু আহমদের ছেলে নাসির আহমদ (৪৫), কোতোয়ালী থানার ৬১ কাজিটুলা এলাকার নূরু মিয়ার ছেলে শাহিন মিয়া (৪০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাহেলবালী এলাকার মোঃ জয়নাল মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৩৮), সিলেটের বিশ্বনাথ থানার ভাওয়ালপুর এলাকার রহিম আলীর ছেলে আকলিছ মিয়া (৩৫), জালালাবাদ থানার ২২/৫২ পশ্চিম পাঠানটুলা এলাকার রমজান আহমদের ছেলে সোহেল আহমদ (৪০), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কলকলিয়া এলাকার কাপ্তাই মিয়ার ছেলে মোঃ শমশের উদ্দিন, দিরাই থানার ভাটিপাড়া এলাকার আঃ মন্নাফের ছেলে রুবেল হোসেন (৩৪), সিলেটের জালালাবাদ থানার উপরপাড়া পাঠানটুলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল বাতির (৫৫), জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকার আব্দুল হকের ছেলে মোস্তাফা আহমদ (৪২) ও কিশোরগঞ্জ জেলার অষ্টবর্গ থানার আব্দুল মোতালিবের ছেলে খোকন মিয়া (৫২)।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে আম্বরখানা ফাঁড়ি পুলিশ নগরীর ইলেকট্টিক সাপ্লাই এলাকার কলবাখানীর নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পেছনে নানীর বাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১১৩, তাং-০৯/০৯/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed