সিলেটে দুই আবাসিক হোটেল থেকে ৬ যুবক-যুবতী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ও রাত সাড়ে ১২টার দিকে নগরীর ‘তালহা গেস্ট হাউজ ও সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তালহা গেস্ট হাউজ থেকে আটককৃতরা হলেন- আলাউদ্দিন (৪৫), রেজাউল করিম নোমান (২০), ইয়াসমিন বেগম (২৫)। অন্যদিকে সিলেট রেস্ট হাউজ থেকে আটককৃতরা হলেন- ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪), হৃদয় আহমেদ (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন ‘তালহা গেস্ট হাউজ’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই দিন রাত সাড়ে ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ‘সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলের মধ্যে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন নারী ও ১ জন পুরুষ মোট তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপে ‘তালহা গেস্ট হাউজ ও সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে অভিযান দিয়ে ৬ জনকে আটক করা করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed