জাপানে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, নেবে ১ লাখ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মসংস্থানের জন্য জাপানে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দেশটিতে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এর জন্য জানতে হবে জাপানি ভাষা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।
পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, একইসঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে।
তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাংকে টাকা রাখুক, তাদের এসব আমানতের উপরে কোনো প্রভাব পড়বে না।
Related News
সারাদেশে মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণRead More
তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কেরRead More



Comments are Closed