হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগের অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে সাড়াষি অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় নানা অসঙ্গতি থাকায় ৩টি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসসের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
জানা গেছে, অভিযানকালে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স হালনাগাদ না থাকা, মানহীন রিপোর্ট প্রদান, নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্য রাখাসহ নানাবিধ অসংগতি পরিলক্ষিত হয় দি জাপান বাংলাদেশ হাসপাতাল, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ও দি এপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। পরে দি জাপান বাংলাদেশ হাসপাতালকে ২০ হাজার টাকা, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং দি এপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এ তথ্যটি নিশ্চিত করেন। এছাড়াও আরো বেশ কয়েক কিছু বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed