নবীগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিতক লোক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
নিহত সাব্বির মিয়া (৩২) উপজেলার রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে ও পেশায় দিনমজুর।
সংঘর্ষে অর্ধশতাধিতক লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দুই সিএনজিচালিত অটোরিকশার চালকের মধ্যে বাগবিতণ্ডা এবং টমটম স্ট্যান্ড নিয়ে পূর্ব বিরোধের জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এতে ৬ জন আহত হন।
এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় একপক্ষের হামলায় সাব্বির মিয়া নিহত হন।
দেড় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা সদর ও সিলেটে প্রেরণ করা হয়েছে।
সাব্বির মিয়ার পরিবারে দাবি- তিনি কোনো পক্ষের লোক নন। একজনের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি খাবার খেতে বাড়ি আসছিলেন। পথিমধ্যে একটি পক্ষ তার উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে নিহত করে।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন- দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।পরিস্থিতি এখন শান্ত।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed