সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ার নোয়াগাঁওয়ে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে রবিবার দিবাগত (৩১ আগস্ট) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রাত ৩টার দিকে ৮-১০ জনের ডাকাত দল প্রবাসী কমর উদ্দিন (কলমদর আলী)-এর বাড়িতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এসময় কয়েকজনকে মারধরও করে ডাকাতরা। পরিবারের লোকজন জানান- ‘ কমর উদ্দিন আমেরিকা প্রবাসী ও সিলেট মহানগরের জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটের পুরনো ব্যবসায়ী। সম্প্রতি দেশে এসেছেন তিনি। রাত ৩টার দিকে একদল ডাকাত হানা দিয়ে গেট ভেঙে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা গুলি করতে করতে বাড়ি ত্যাগ করে। ফলে ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি।’
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রবাসীর স্বজনরা।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। পিবিআইও ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed