Main Menu

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন সম্পন্ন, সভাপতি শামীম, সম্পাদক জসীম

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আনন্দমুখর পরিবেশে সুনামগঞ্জের সক্রিয় গণমাধ্যম কর্মীদের শীর্ষ সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সুনামগঞ্জ পৌর বিপনীস্হ তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

Manual8 Ad Code

এ নির্বাচনে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম সভাপতি ও দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহরিয়ার সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে এনটিভি ইউরোপ’এর সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, রাইজিংবিডি’এর সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক জৈন্তাবার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী দপ্তর সম্পাদক পদে, ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভি’এর মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন’এর সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী, দৈনিক দেশ রূপান্তর’র সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান পীর, একাত্তর টেলিভিশন ও দৈনিক সিলেটের ডাক’ এর জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

জেলার শীর্ষ সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে তিনজন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ জেলার তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালী ফয়েজ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাইদ। এর আগে বুধবার ২০ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। শুক্রবার ২২ আগস্ট মনোনয়নপত্র ক্রয় শুরু হয়ে শেষ সময় পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয় পত্র দাখিল করেছেন। আজ রোববার ( ৩১ আগস্ট ) নির্বাচন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র মোট ৪৫ সদস্যের মধ্যে ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মনোনয়ন জমা ও বাছাই শেষে গত মঙ্গলবার রাতে চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিলো ব্যাপক।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র ভোট কেন্দ্র পরিদর্শণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, এডিএম সুনামগঞ্জ ও সুনামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকও প্রকাশক বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রওনক বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় খারদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাইদুল আসলাম খান, সুনামগঞ্জ জেলা সুজনের সহসভাপতি শাহীনা চৌধুরী রুবী, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ,দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক বায়েজিদ বিন ওয়াহিদ,জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আহমদ প্রমূখ।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code