কোম্পানীগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত ওসি আদনান বদলি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর রতন শেখকে।
রোববার (৩১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
রতন শেখ শরীয়তপুরের শিবচর থানার ওসি হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।
রোববার বিকেলে রতন শেখ জানান, আমি বিষয়টা শুনেছি, কিন্তু এখনো কোন নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে যোগ দিবো।
অপরদিকের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বদলির বিষয়টি আমি শুনেছি, কিন্তু কোন কাগজ এখনো পাইনি।
উল্লেখ্য, উজায়ের আল মাহমুদ আদনান সম্পর্কে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, তিনিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে সাদা পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed