সিলেটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, ২৪ লাখ টাকার মালামাল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোডে এক ব্যাংক কর্মকর্তার বাসায় (বাসা নং ১৫/৩) চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
পরে ওই ব্যাংক কর্মকর্তা কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, পূবালী ব্যাংক সিলেট পূর্ব আঞ্চলিক অফিসের কর্মকর্তা শফিউল আজম চৌধুরী সপরিবারে এই বাসায় বসবাস করেন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি তার স্ত্রী-সন্তানকে ওই বাসার নিচতলায় তার শ্বশুরের ঘরে রেখে গ্রামের বাড়িতে যান। পরে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে শফিউল আজমের স্ত্রী নিজেদের বাসায় গিয়ে দেখতে পান বাসাটি ভেতর থেকে তালা দেওয়া। এ সময় তিনি ও তার বাবার পরিবারের সদস্যরা দরজার লক ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান- বাসার সবকিছু তছনছ এবং এলোমেলো। চোরেরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্টিল আলমিরা, ওয়ারড্রপ-এর তালা ভেঙে ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, প্রাইজ বন্ডসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ চোরদের ধরতে চেষ্টা করছে।
Related News
সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখRead More
সিলেটে সাবেক এমপি’র বাড়িতে হামলার চেষ্টা, পুড়ল ১২ মোটরসাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুরRead More



Comments are Closed