লাজ ফার্মাকে জরিমানা, অভিযোগকারী পেলেন ২৫ শতাংশ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: নকল ওষুধ বিক্রির অভিযোগে সম্প্রতি খুলনার রয়েল মোড়ে লাজ ফার্মায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাব্বির হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাব্বির হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, এ বছরের মে মাসে মো. সাইফুল্লাহ আল রাব্বি নামে একজন ভোক্তা তার মায়ের জন্য চুলকানি নিরাময়ের জন্য একটি লোশন ক্রয় করেন। যেটি ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আসলে পণ্যটি ঝিনাইদহের একটি ভুয়া প্রতিষ্ঠানের তৈরি। সন্দেহ হলে বিষয়টি নিয়ে তিনি ওই মাসের ৩১ তারিখে ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ জানান।
তিনি আরও বলেন, সেই অভিযোগের ভিত্তিতে কার্যালয়ে ৩টি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ১৮ আগস্ট খুলনা রয়েল মোড়ে লাজ ফার্মায় অভিযান চালায় ভোক্তা অধিকার। ওষুধসহ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো. তানভীর আহমেদ পলাশকে নকল ও ভোজাল ওষুধসহ ভোক্তা অধিকারের কর্মকর্তারা ধরে ফেলে। পরবর্তীতে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তরের এই খুলনা বিভাগীয় উপ-পরিচালক বলেন, বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুযায়ী ২৫ শতাংশ হিসেবে অভিযোগকারীর হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed