সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার পলক দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মো. আজমল হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আসআদ, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন এবং উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed