Main Menu

ছাতকে সিএনজি অটোরিকশা চুরি, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর কান্না!

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আব্দুল মজিদ।

শুত্রুবার (২২ আগস্ট) বিকা‌লে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

লিখিত বক্তব্যে মজিদ ব‌লেন, গত ৭ জুলাই রাত ১২টা থেকে সকাল ১০টার মধ্যে কৈতক ও রাউলীর মধ্যস্থ যুক্তরাজ্য প্রবাসী আল আমিনের গ্যারেজ থেকে তার মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা (রেজিঃ সুনামগঞ্জ থ-১১-২৫১১, আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা) চুরি হয়ে যায়। ৮ জুলাই সকালে গিয়ে দেখা যায় গ্যারেজের দরজা খোলা এবং গাড়িটি উধাও। চুরির পরদিন তার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে গাড়ি ফেরত পেতে ৮০ হাজার টাকা দাবি করা হয়।

গ্যারেজ মালিকসহ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। পরে তিনি ছাতক থানায় লিখিত অভিযোগ দিলে ১৬ আগস্ট মামলা নং-১৪/২৩৬, ধারা ৩৭৯ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু হয়। এতে পাঁচজনকে আসামি করা হয়—ফুল বাহার বেগম, বেগম বাহার, আব্দুল কাদির, জামিল হক ও সায়মন।

মজিদের অভিযোগ, আসামি জামিল হক টাকা নিলে গাড়ি উদ্ধারের আশ্বাস দিলেও পরে নানা টালবাহানা শুরু করে।

পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল মজিদ ও তার বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার জীবিকার একমাত্র অবলম্বন এই সিএনজি চুরি হয়ে যাওয়ায় আমি পরিবারসহ চরম কষ্টে রয়েছি। প্রশাসনের প্রতি আবেদন, আসামিদের দ্রুত গ্রেফতার করে আমার সিএনজি উদ্ধারে ব্যবস্থা নিন।”

Share





Related News

Comments are Closed