সিলেটে ৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চোরাই পথে ভারত থেকে আসা ৭০ বস্তা জিরা ও মেহেদীর চালানসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মোঃ মনির উদ্দিন (৫২) গোয়াইনঘাট উপজেলার পাতলি কোনা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৭০ বস্তা ভারতীয় জিরা, ১৪৪০ পিস কাভেরী মেহেদী এবং কয়েকবস্তা বোতল ও কার্টন বোঝাই ট্রাকসহ সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন পাগইল বাইপাস এলাকায় আটক করা হয়।
এসময় মালামাল বহনকারী ট্রাকও (সিলেট মেট্রো-ড-১১-০০৫৫) জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২০ লাখ ৭৪ হাজার ৬০০ (বিশ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শত) টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা (নং-১৬/১০৭, তারিখ-২১/০৮/২০২৫) মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Related News
সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখRead More
সিলেটে সাবেক এমপি’র বাড়িতে হামলার চেষ্টা, পুড়ল ১২ মোটরসাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুরRead More



Comments are Closed