জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
নিহত সাদিক আহমেদ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা শাহজালালপুর গ্রামের মেস্তরী মোহাম্মদ সেলিম আহমেদের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামের একটি বাড়িতে নির্মাণকাজ করছিলেন সাদিক। এ সময় ঘরের একটি অন্ধকার কক্ষে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিকের জানাজা শেষে বৃহস্পতিবার রাত ১০টায় দাফন করা হবে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed