ডোমারে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাদকবিরোধী বিশেষ অভিযানে আশিকুর (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গণেন চন্দ্র রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৭নং ওয়ার্ড চিকনমাটি কুলি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আশিকুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আশিকুর চিকনমাটি কুলি পাড়ার মৃত আকবর আলীর ছেলে।
এ ঘটনায় এসআই গণেন চন্দ্র রায় বাদী হয়ে ডোমার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed