হবিগঞ্জে বাসে গ্যাস রিফিল করতে গিয়ে আগুন, ৯টি অটোরিকশা পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোরে একটি বাসে গ্যাস রিফিল করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা ৯টি সিএনজিচালিত অটোরিকশায়। গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো রিফুয়েলিং স্টেশনটি।
হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো সম্ভব হবে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed