নবীগঞ্জে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের তাজপুর এলাকায় বাড়ীর পুকুর থেকে কৃপেন্দ্র দাস কিপুল (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(২০ আগস্ট) সকালে সংবাদ পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৭ নং করগাওঁ ইউনিয়নের তাজপুর গ্রামের জামিনী মোহন দাসের ছেলে কৃপেন্দ্র দাস কিপুল (৫৭)কে বুধবার সকালে বাড়ীর লোকজন তাদের পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে নবীগঞ্জ থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান কিপলু দাসের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন ।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed