Main Menu

সিলেট সীমান্তে ভারতীয় চিনি, চা-পাতা ও সবজি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর টহল দল এসব অভিযান চালায়।

বিজিবি জানায়, বুধবার (২০ আগস্ট) ভোরে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্যরেখা এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ কেজি চিনি ও ১৪৪ কেজি চা-পাতা আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) জৈন্তাপুর বিওপির একটি টহল দল একই উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২০০ কেজি টমেটো ও ২৭০ কেজি বাঁধাকপি আটক করে। যার বাজারমূল্য প্রায় ২৭ হাজার ৫০০ টাকা।

দুই অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার ১০০ টাকার মালামাল আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি সব সময় তৎপর রয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Share





Related News

Comments are Closed