Main Menu

জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহি আইএলটিএস পরীক্ষার্থী তাহমিদুর সোহাগ (২০)। এ দুর্ঘটনায় বাইকে থাকা তার বন্ধু সাফি আহমদ (২০) গুরুতর আহত হন।

Manual5 Ad Code

বুধবার (২০ আগস্ট) ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

এরআগে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর টার্নিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত সোহাগ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের ছেলে। তিন ভাই–বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই যুক্তরাজ্যে থাকেন এবং ছোট বোন সিলেটে পড়াশোনা করছেন। ২০২৪ সালে এইচএসসি পাস করা সোহাগ আগামী ৩০ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রতিবেশি ও চাচা মো. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহাগ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে উমনপুর টার্নিং এলাকায় যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোরে তিনি মারা যান।

তার সঙ্গে থাকা বন্ধু সাফির হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code