সিলেটে সিটি কর্পোরেশনের কর্মীর ওপর হামলা, তিনজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার এক কর্মচারীর ওপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১৮ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডীপুল এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (২০ আগস্ট) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।
পুলিশ ও সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে গিয়ে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান। এ সময় রেস্টুরেন্টের মালিক এম এ সালাম দোকানের পাঁচ কর্মচারীকে নিয়ে ইসমাইল হোসেনের ওপর হামলা চালান।
হামলাকারীরা কিলঘুষি মেরে তাঁকে রক্তাক্ত জখম করেন এবং তাঁর কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, মোবাইল ফোন, হেডফোন ও চশমা ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। পরে আহত অবস্থায় ইসমাইল হোসেনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার (১৯ আগস্ট) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed