স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (১৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অধ্যাদেশ অনুযায়ী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক ও স্বতন্ত্র প্রার্থীর জন্য উন্মুক্ত করবে।
তবে, রাজনৈতিক দলগুলোর প্রভাব কমবে কি না- সে প্রশ্ন এখন আলোচনায়।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed