ভারেতের মেঘালয়ে গণপিটুনিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের মেঘালয়ে স্থানীয়দের গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক মো. আকরাম হোসেনের (৩৫) লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
রোববার (১৭ আগস্ট) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী মহেশখোলা বিওপি এলাকায় বিজিবি ও পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নিহত আকরাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, তিনি বরিশালে থেকে গাড়ি চালাতেন। আকরামের দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
আকরামের বড় ভাই শেখ ফরিদ জানান, গত ৬ আগস্ট তিনি বরিশালের ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ১১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আকরামকে মারধরের একটি ভিডিও দেখতে পান তারা। এরপর বিজিবি ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট আকরাম অবৈধভাবে ভারতে প্রবেশ করলে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার কৈথাকোনা এলাকার বাসিন্দারা তাকে আটক করে। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।
রোববার বিকেলে বিএসএফ আকরামের লাশ কলমাকান্দা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তা মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, নিহত আকরামের বিরুদ্ধে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed