সিলেটে যৌথবাহিনীর অভিযানে ১১ হাজার ঘনফুট পাথর জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে প্রায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে যৌথবাহিনী।
রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি আশিক মাহমুদ কবির। এসময় তার নেতৃত্বে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।
তিনি জানান, রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পান যৌথ বাহিনী। এসময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অভিযান চলমান রয়েছে।
এর আগে, শনিবার সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।
Related News
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More
জৈন্তাপুরে অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটকRead More



Comments are Closed