দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৩৭) ও আকবর আলী (৩৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী ও জিরাগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আবদুল মতিন। অপরজন আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র।তবে, আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর গ্রাম ও জিগারগাঁও গ্রামের মধ্যে মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্টিত হয়। খেলা চলাকালীন লক্ষ্মীপুর গ্রামের আকবর আলীর ভাই ফারুক মিয়া জিগারগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে জাকারিয়াকে মারধর করেন।
খেলা শেষে সন্ধ্যায় আব্দুল মতিন তার ছেলেকে মারধরের কারণ জানতে আকবর আলীর বাড়িতে যান। সেখানে আকবরের লোকজন তাকেও মারধর করে। এই ঘটনার জের ধরে মতিনের পক্ষের লোকজন লক্ষ্মীপুর বাজারে আকবর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।
দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হন।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed