জাফলংয়ে পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সমন্বয় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকার পাথর রক্ষায় ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে বল্লাঘাট বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বল্লাঘাট পিকনিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বল্লাঘাট বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি সবেদ মিয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহ সমিতির আহ্বায়ক আইয়ুব আলীসহ শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জানান, জাফলং দেশ-বিদেশের মধ্যে একটি পরিচিত স্থান। একটি চক্র জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করে এই সৌন্দর্যকে ধ্বংস করে জাফলংয়ের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। আমরা থাকতে কোনভাবেই জাফলংয়ের সৌন্দর্য ও সম্মান নষ্ট করতে দেবো না।
বক্তারা আরও জানান, গেল কয়েকদিনে সাদা পাথরের বর্তমান অবস্থার চিত্র ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাথর হরিলুটের ফলে সাদা পাথর পর্যটনকেন্দ্রটির অবস্থা বর্তমানে করুণ। কোনভাবেই আমরা আমাদের সম্পদ জাফলংকে ধ্বংস করতে দিবো না। প্রয়োজনে সকলে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করব।
জিরো পয়েন্ট এলাকার পাথর রক্ষার ঘোষণা দিয়ে অসহায় শ্রমিক ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে পুনরায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।
Related News
ঢাকা-সিলেট ৬ লেন কাজে ধীরগতি, ৫ বছরে কাজ হয়েছে মাত্র ২১%
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য সড়ক যোগাযোগRead More
সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেRead More



Comments are Closed