তাহিরপুরে সীমান্ত ছড়া নদীতে ফের খনিজ বালি চুরির অভিযোগ
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরের ইজারাবিহিন কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে প্রশাসনের অভিযানের পর গেল কয়েকদিন খনিজ বালি চুরি বন্ধ থাকার পর ফের ওই নদীতে গেল ৩/৪দিন ধরে নদীতে বালি চুরির কর্মযজ্ঞ শুরু হয়েছে।
প্রতিদিন রাতে শতাধিক ট্রলারে করে কোটি টাকার খনিজ বালি চুরি হলেও অদৃশ্য কারনে থানা পুলিশ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বশীলরা, উপজেলা প্রশাসন খনিজ বালি চুরি ঠেকাতে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বলে সীমান্ত জনপদের মানুষজন অভিযোগ তুলেছেন।
তাহিরপুরের সীমান্তগ্রাম কলাগাঁও, চারাগাঁও (সংসার পাড়), জঙ্গলবাড়ির ১০ থেকে ১২ জনের গড়ে তোলা একটি চক্র বালি বোঝাই প্রতি ট্রলার থেকে ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা চাঁদা আদায় করছে থানা পুলিশ, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প, স্থানীয় চারাগাঁও বিজিবি, উপজেলা প্রশাসনের নামে।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে থাকা স্থানীয় এক সদসস্যের প্রভাবে চাঁদাবাজ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠায় মামলা হামলা পুলিশী হয়রানীর ভয়ে বালি চুরিতে ক্ষতিগ্রস্ত কলাগাঁও পূর্ব-পশ্চিম পাড়, জঙ্গলবাড়ির মানুষজন মুখ খুলতে নারাজ।
সোমবার (১১ আগস্ট) রাতে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাসের নিকট এ বিষয়ে জানতে একাধিক বার মুঠোফোনে কল করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed