Main Menu

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় ‘সমন্বয়ক’ আজমলসহ গ্রেপ্তার ৭

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্নয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আজমল হোসেন নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাদাজী মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।

Manual6 Ad Code

এছাড়াও চাঁদাবাজি মামলায় আটক অপর আসামীরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।

Manual6 Ad Code

জানা যায়, আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩ (তারিখ ০৭-০৭-২৫)।

Manual3 Ad Code

র‍্যাব-৯ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমলসহ ৭ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

Manual1 Ad Code

রোববার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, চাঁদাদাজীর একটি মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর পক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code