সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে সুজনের মানববন্ধন
হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সভাপতিত্ব করেন সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার।
মানববন্ধনে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের তথ্য জানার অধিকার রক্ষা করেন, কিন্তু প্রায়ই হুমকি ও হামলার শিকার হন। এজন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইন প্রণয়ন ও কঠোর বাস্তবায়নের আহ্বান জানান তারা।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual3 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed