Main Menu

গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ (ছবি: সংগৃহীত)।

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চোরাকারবারীদের ধরতে গিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহ উপজেলার সোনারহাট বিওপি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন।

Manual1 Ad Code

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল ইসলাম বলেন, নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ’র মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও রাতভর চেষ্টা চালিয়েছে। অবশেষে আজ বিকাল ৫টায় নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে সাথে থাকা আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়নি।

Manual4 Ad Code

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে ভারতীয় পন্যবাহী (সুপারী) একটি নৌকা ধরতে আরেকটি নৌকা নিয়ে ধাওয়া করেন বিজিবির দুই সদস্য। এ সময় চোরাকারবারিদের নৌকার ধাক্কায় বিজিবি সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। এতে মাঝিসহ বিজিবির এক সদস্য তীরে উঠতে সক্ষম হলেও মাসুম বিল্ল্যাহ পানিতে তলিয়ে যান। তাৎক্ষনিক আশপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মিলেনি। খবর পেয়ে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল নাজমুল হকসহ অত্র ব্যাটালিয়ন বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং রাতভর উদ্ধার অভিযান অব্যাহত রাখেন। অবশেষে আজ রোববার বিকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code