Main Menu

রকির পা মাটিতে, তবু ঝুলন্ত মৃত্যু— ডোমারে প্রশ্নের ঝড়

রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে মোহাম্মদ রকি (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চামড়া গুদাম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রকি ওই এলাকার মৃত আকবর আলীর ছোট ছেলে এবং স্থানীয় একটি মোটরসাইকেল শোরুমের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভাবী স্মৃতি জানান, রকি দুই দিন ধরে বাড়িতে ছিলেন না। তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন। শনিবার রাতে রকি বাড়ি ফিরে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

রোববার সকালে উঠে আমরা নাস্তা করে কাজ করতে থাকি। দুপুর হচ্ছে তবুও রকি ঘুম থেকে না উঠায় তার দরজায় গিয়ে তাকে ডাকাডাকির পরও কোন সারা শব্দ না পাওয়ায় আমরা দরজা ভাঙ্গলে দেখতে পাই ঘড়ের মধ্যে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন। এসময় তার পা মাটিতে ছোঁয়া অবস্থায় ছিল।

স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করেছেন। তাদের প্রশ্ন— হাঁটু গেড়ে বা পা মাটিতে রেখে আত্মহত্যা করা সম্ভব কি না। তারা ধারণা করছেন, ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

এদিকে, শনিবার রাতে নিজের ফেসবুক পেজে রকি দুটি পোস্ট দেন— “কুন ফায়া কুন, ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ তোমার যা আছে তা তোমার আসছে” এবং কিছুক্ষণ পর লিখেন “আল্লাহ ভরসা”।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

Share





Related News

Comments are Closed