Main Menu

সিলেট-জকিগঞ্জ সড়কে দুর্ঘটনায় অটো চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুলে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাঠলিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আহমদ (৪২) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

আহতরা হলেন, নিহত আশরাফের চাচাতো ভাই মৃত শিহাব উদ্দিনের স্ত্রী সিএনজি আরোহী মনোয়ারা বেগম (৪০) ও তার এক ভাই যার বয়স ৫০ বছর প্রায়।

আশরাফের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছ।

বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফ আহমদের ভাতিজা ফয়ছল আহমদ। তিনি জানান, তারা চিকিৎসার জন্য সকালে সিলেট গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তাদের প্রথমে চারখাই এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসকরা আশরাফ আহমদকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনার পরপরই আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তাদের একজনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed