সিলেটে ৩৫০০ পিস ইয়াবাসহ ২ মাদককারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদকের বড় চালানসহ দুই মাদক কারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫) এবং গোয়াইনঘাটের বগাইয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রেজাউল হক (২১)।
শুক্রবার (৮ আগস্ট) রাতে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ তথ্য জানায়।
তারা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার সালুটিকরের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের হেফজত থেকে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed