শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি মাসুম মিয়া ওরফে ডগি (২৫), শায়েস্তাগঞ্জে নিজগাঁও গ্রামের ফেরদৌস মিয়া ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা র্যাব-৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব-৯ জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই র্যাব বাহিনী দেশব্যাপী হত্যা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও জঙ্গি দমনে এবং বিভিন্ন ধরনের ঘৃণ্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব নিরলসভাবে কাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাত ৯টা ৪৫ ভিকটিম চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে করে নিজ বাড়ি আসার উদ্দেশ্যে যাত্রা করেন। তবে ভুলবশত ৯ জুলাই ভোর ৪টার দিকে তিনি শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে নেমে পড়েন। ওইদিন দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে একদল দুষ্কৃতকারী তাকে ফুসলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ববড়চরের একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় নিয়ে যায়।
সেখানে বিকেল ৪টার দিকে আসামি মাসুম মিয়া ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাকে নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে আরও কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। স্থানীয় লোকজন ভিকটিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরিবারের কেউ না থাকায় পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করে।
এই মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাসুম মিয়াকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।
Related News
হবিগঞ্জে একই দিনে দুই তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেRead More
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More



Comments are Closed