সুনামগঞ্জে ২ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ টাস্কফোর্স অভিযানে দুই কোটি ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২৮ ব্যাটালিয়ন (বিজিবি)
রোববার (৩ আগস্ট) ভোরে সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট থেকে টাস্কফোর্স অভিযান পরিচালিত করে চোরাই পণ্য আটক করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট নামক স্থানে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি আটক করে। আটককৃত পণ্যনের বাজার মূল্য দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)বিজিডিও-৩১৫ ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ১৬ জন অংশগ্রহন করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed