সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দেহ থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টায় সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা অজ্ঞাত যুবকের মস্তক বিচ্ছিন্ন হয়ে যাওয়া রক্তাক্ত দেহ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেন।
সিলেট জিআরপি থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক সকালের আন্তঃনগর উপবন ট্রেনের নীচে কাটা পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। খবর পেয়ে সকাল ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এখনো এই যুবকের আত্মীয় স্বজন কেউ পাওয়া যায়নি।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed