হবিগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থানীয় দুই দালাল পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার দক্ষিণখান থানার উত্তরপাড়া ফয়জাবাদ মাদরাসা এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম (৪০) এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মো. ফাহিম (২২)।
এদিকে, পলিয়ে যাওয়া ওই দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মো. শিপন মিয়া (২২) ও কামাল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২০)।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত পলাতকদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ জানান, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দালালদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী কিছু এলাকায় দালালচক্র সক্রিয়ভাবে অবৈধ অনুপ্রবেশে সহযোগিতা করে আসছে। এ ধরনের তৎপরতা বন্ধে বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযান জোরদার করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed