সৌদি ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবেন যারা
আর্ন্তজাতিক ডেস্ক: ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব, যা দক্ষ বিদেশি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো বিদেশি কর্মীদের তিনটি শ্রেণিতে ভাগ করা হবে। উচ্চ-দক্ষ, দক্ষ ও সাধারণ (বেসিক)। খবর গালফ নিউজের।
এই নতুন নিয়ম চলতি কর্মীদের জন্য ৫ জুলাই ২০২৫ থেকে এবং নতুন নিয়োগের ক্ষেত্রে ৩ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। এর আগে সৌদি আরবে কাজের অনুমতি দেয়া হতো মূলত চাকরির পদবির ভিত্তিতে- যোগ্যতা, দক্ষতা কিংবা বেতন কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়াই। ফলে অনেক সময় চাকরির ধরন ও কর্মীর সক্ষমতার মধ্যে অমিল দেখা যেতো।
নতুন ব্যবস্থাটি ‘ভিশন ২০৩০’ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে চালু হয়েছে। এর লক্ষ্য হলো দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করা, কর্মক্ষেত্রের মানোন্নয়ন করা এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে উপযুক্ত পদের সঠিক মিল ঘটানো।
উচ্চ-দক্ষতার স্তরে পড়বেন প্রকৌশলী, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতো পেশাজীবীরা। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও বেতন বিবেচনায় রেখে একটি পয়েন্টভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হবে।
দক্ষ স্তারে টেকনিশিয়ান, সুপারভাইজার, প্রশাসনিক কর্মীরা পড়বেন। নির্দিষ্ট অভিজ্ঞতা ও যাচাইযোগ্য সার্টিফিকেট থাকা আবশ্যক হলেও উচ্চ-দক্ষ স্তরের মতো পয়েন্টসিস্টেমের প্রয়োজন নেই।
সাধারণ বা বেসিক স্তরে শ্রমিক ও সহায়ক কর্মীদের বয়সসীমা ৬০ বছরের নিচে থাকতে হবে।
যারা উপকৃত হবেন;
নতুন এই পদ্ধতি দক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবে কাজের সুযোগ বহুগুণে বাড়াবে। নির্দিষ্ট কোনো খাতে দক্ষ হলে তার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে। এছাড়া এ পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং পেশাদারী দক্ষতার সঠিক মূল্যায়ন হবে। পাশাপাশি অদক্ষ কর্মীদের তুলনায় দক্ষ কর্মীরা স্বাভাবিকভাবেই ভালো বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed