বিয়ানীবাজারে বাসচাপায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলামের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ-দুর্ঘটনা ঘটে।
বদরুল ইসলাম খলাগ্রাম গ্রামের বাসিন্দা এবং সোনালী ব্যাংক পিএলসির ঢাকাদক্ষিণ শাখার ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন টিকরপাড়া শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে টিকরপাড়া এলাকায় তীব্র বৃষ্টির সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে বাসের নিচে চাপা পড়ে তিনি মারা যান।
রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান।
নিহত বদরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক এডমিনিস্ট্রেশন (পিএসএ) বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু ও সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন এবং চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন চৌধুরী মুরাদ শোক প্রকাশ করেছেন।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed