Main Menu

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী ১২টি হাউজবোডকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় পর্যটক পরিবহনকারী ১২টি হাউসবোটকে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দিনভর টাঙ্গয়ার হাওরের বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট) থান্দার কামরুজ্জামান।

থান্দার কামরুজ্জামান জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী হাউজবোড গুলোতে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed