Main Menu

তাহিরপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৬

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

Manual3 Ad Code

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জের বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশ সীমান্তের দুইশ গজ ভেতরে লামাঘাটা নামক স্থান থেকে তাঁদের আটক করে।

আটকরা হলেন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রাংগামাঠি গ্রামের বাসিন্দা প্রভাত তালুকদার (৭৪), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দইরাকোপা গ্রামের বাসিন্দা বিধান সরকার (৫০), মধ্যনগর থানার মধ্যনগর গ্রামের বাসিন্দা রিপন সরকার (৪৫), একই উপজেলার ফারুকনগর গ্রামের বাসিন্দা অপু সরকার (১৭), মোহনগঞ্জের বরহাতানি গ্রামের বাসিন্দা সুজন সরকার (১৫), কলমাকান্দা থানার প্রসাদ সরকারের মেয়ে রিক্তা সরকার (৪৫)।

জানা গেছে, আটককৃতরা কাজের উদ্দেশ্যে আনুমানিক চার থেকে ছয় মাস পূর্বে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে ঢুকে কুচবিহার নামক স্থানে অবস্থান করছিল। সেখানে তাঁরা তাঁদের কাজ অনুযায়ী প্রাপ্য মজুরী পাচ্ছিল না। এবং বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করলে বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল তাঁদের আটক করে।

Manual5 Ad Code

শনিবার রাতে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code