Main Menu

সুনামগঞ্জে বিএনপির কমিটিতে পদ পেলেন আওয়ামী লীগ নেতা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগ নেতা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির কমিটিতে স্থান পাওয়া আওয়ামী লীগ নেতার নাম জিল্লুর রহমান। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বড় ভাই তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী।

Manual5 Ad Code

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় তাহিরপুরের সাত ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে বড়দল দক্ষিণ ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে বশির মিয়াকে ও সদস্য সচিব আব্দুস সালাম। ওই কমিটিতে ১১ নম্বর সদস্য হিসেবে আছেন জিল্লুর রহমান।

Manual5 Ad Code

এদিকে কমিটি প্রকাশের পর পরই বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে জিল্লুর রহমানকে সদস্য হিসেবে দেখতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির কর্মী সমর্থকের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

ফেসবুকে মোস্তাফিজুর রহমান রাসেল নামে একজন লিখেছেন ‘দক্ষিণ বড়দল ইউনিয়নের কমিটি কত টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, তাহিরপুরবাসী জানতে চাই?’

জুয়েল আহমেদ নামে আরেকজন লিখেছেন ‘আজ রাতের মধ্যে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে জিল্লুরকে বাদ না দেওয়া হয়, আগামীকাল মানববন্ধন করা হবে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’

উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন ফেসবুকে লিখেছেন ‘আওয়ামী লীগকে পুনর্বাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে, আসন সীমিত। আগ্রহীরা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গোপনে যোগাযোগ করতে পারেন।’

এ বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ব্যবসায়ীক কাজে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ওঠাবসা করতে হয়েছে। আমি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতি করে আসছি। একটি পক্ষ আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

Manual5 Ad Code

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া জিল্লুর রহমান এর বিরুদ্ধে আওয়ামী লীগে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা মিলেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই হচ্ছে। প্রমাণিত হলে তাঁর পদ বাতিল হবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code