জগন্নাথপুরে টিকটিক ভিডিও নিয়ে মারামারিতে যুবক খুন, ঘাতক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটিক ভিডিও নিয়ে বিতর্কের জেরে মারামারির ঘটনায় রুবেল মিয়া (২৬) নামের এক যুবক খুন হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চনুয়াখাই (লতিফ নগর) গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী মূল ঘাতককে ধরে পুলিশে সোপর্দ করেছে।
নিহত রুবেল ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় নিহত রুবেলের চাচাত ভাই সুলতান মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনুয়াখাই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) টিকটিকে প্রায়ই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। এ নিয়ে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে মনির মিয়ার বিতর্ককের সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তার চাচাত ভাই সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, রুবেলকে হাসপাতাল আসার আগেই সে মারা যায়। অপরদিকে গুরুতর আহত সুলতান মিয়াকে সিলেটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মূল ঘাতক একই গ্রামের তুরাব উল্লার ছেলে মনিরকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
২১ দিন পর সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলন প্রত্যাহার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ (সুমেক) হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবেRead More
তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে ফ্যাসিবাদের দোসরRead More



Comments are Closed