ইউরোপের নতুন ’ভিসা ক্যাসকেড’র সুবিধা পাবেন বাংলাদেশীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য সুখবর! ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি চালু করেছে ‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতি, যা শেনজেন ভিসা প্রাপ্তি প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।
এই নতুন ব্যবস্থার ফলে যারা নিয়মিত ইউরোপ ভ্রমণ করেন এবং তাদের ভিসা সঠিকভাবে ব্যবহার করেছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী ও একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) শেনজেন ভিসা পাওয়া এখন অনেক সহজ হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ২৩ জুলাই, বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইইউ-এর এই নতুন নিয়ম অত্যন্ত সরল এবং ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক। নতুন নিয়ম অনুযায়ী, গত তিন বছরের মধ্যে যেসব আবেদনকারী তাদের দুটি স্বল্পমেয়াদী শেনজেন ভিসা সফলভাবে ব্যবহার করে ইউরোপ ভ্রমণ করেছেন, তারা এখন সহজেই দুই বছরের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসার আবেদন করতে পারবেন।
এই দুই বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে পরবর্তী ধাপে আবেদনকারীরা সরাসরি পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি শেনজেন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন।
তবে, এই আকর্ষণীয় সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত থাকতে হবে।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual4 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed