রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে: নাহিদ ইসলাম
বৈশাখী নিউজ ডেস্ক: ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো উল্লেখ করে তিনি আরও বলেন, মুজিববাদ নানা ছলে—বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক—সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, মুজিববাদ মানে— একদলীয় শামসব্যবস্থা, লুটপাট, দুনীর্তি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।
এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রবেশমুখ মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর মুখেও করা হয়েছে তোরণ। পদযাত্রাটি হবিগঞ্জ থেকে গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ এসে পৌঁছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed