সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পথে আসা প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপির সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিকস, গরুসহ অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক প্রায় ৫০ লক্ষ টাকা এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ১ কোটি টাকা চোরাই পণ্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed