Main Menu

সিলেটে বৈছাআ’র নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট মহানগর কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর (২১)-কে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত (২৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক মারুফ আহমেদ (১৮) সিলেট মহানগরীর আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নং বাসার আনসার আলীর ছেলে।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন তানভীর জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি মদিনা মার্কেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন। এসময় অতর্কিতভাবে ১০-১৫ জন সেই অটোরিকশাটিকে ঘিরে ধরে এবং চালককে বের করে দিয়ে তার বাম পায়ে দু’টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের ছবি ও নাম পরিচয় পুলিশকে দেয়া হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্থ করেছেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে বৈছাআ’র নেতা তৌফিক ওমর তানভীরকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Share





Related News

Comments are Closed